মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
অডিশনের সেই অপ্রীতিকর ঘটনা ভুলতে পারেননি মৌনী রায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ AM আপডেট: ০৭.১১.২০২৫ ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের ঝলমলে আলোর নিচে যে অন্ধকার জগতের বাস্তবতা লুকিয়ে থাকে, সেটিই প্রকাশ করলেন অভিনেত্রী মৌনী রায়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী রায় বলিউডের ভেতরের অভিজ্ঞতা জানান, ক্যারিয়ারের শুরুতে ২১ বছর বয়সে অডিশন দিতে গিয়ে তাকে অপ্রীতিকর ও অপমানজনক আচরণের শিকার হতে হয়; যা এখনও ভুলতে পারেননি এই অভিনেত্রী।

মৌনী জানান, একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সেই কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

মৌনী আরও বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নীচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনও মনে পড়ে।’

যদিও মৌনী সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটাই প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:  অডিশন   অপ্রীতিকর   মৌনী রায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close