বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
তুরস্কভিত্তিক সংস্থা রিবাতের কুরআন ও নগদ অর্থ বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:২১ AM আপডেট: ০৭.১১.২০২৫ ১:৫৫ PM
তুরস্কভিত্তিক সংস্থা রিবাতের কুরআন ও নগদ অর্থ বিতরণ

তুরস্কভিত্তিক সংস্থা রিবাতের কুরআন ও নগদ অর্থ বিতরণ

রাজধানীর কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও এতিমখানার গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরিফ ও নগদ হাদিয়া বিতরণ করেছে তুরস্কভিত্তিক বেসরকারি সংস্থা রিবাত। অনুষ্ঠানে মোট ৫০০ কপি পবিত্র কুরআন এবং শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

আজ শুক্রবার (৭ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তুরস্কের নাগরিক মেহমেত কিলিচ শেভকেত চেলিককায়া। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে কুরআন ও হাদিয়া হিসেবে নগদ অর্থ তুলে দেন।










মেহমেত কিলিচ বলেন, সমাজে বঞ্চিত ও অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং তাদের ধর্মীয় শিক্ষার পথে উৎসাহ প্রদানই রিবাতের এই কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াসাদ উদ্দিন, ডাক্তার এস. এম. খালিদুজ্জামান, দর্পন প্রোপার্টিজের ব্যবস্থপনা পরিচালক ও স্বদেশ প্রতিদিনের সদস্য উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ ফয়সাল বিন রহমান এবং স্বদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক- মনিরুজ্জামান মনির। 

আরও উপস্থিত ছিলেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক নাজমুল হক, সেলজুক বিশ্ববিদ্যালয়ের এমফিল ফেলো মুহাম্মাদ মুগনিউল হাসান এবং সাংবাদিক ও আইনজীবী আবু বকর সিদ্দিক।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সঠিক শিক্ষা ও নৈতিকতার চর্চা একজন শিক্ষার্থীকে মানবিক ও জ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। তাই ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ চর্চায় এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা রিবাত ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুরআন বিতরণ ও হাদিয়া প্রদানে সার্বিক সহযোগিতা করেন মাওলানা আবু আহম্মদ কল্যাণ এবং স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড।













আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য রিবাতের সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ৫০ টা দেশে কাজ করছে রিবাত।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রিবাত   কুরআন ও নগদ অর্থ বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close