বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে টাইফুন কালমেগি, ফিলিপাইনে নিহত ১১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:১৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে টাইফুন কালমেগি। ফিলিপাইনে তাণ্ডবে অন্তত ১১৪ জন নিহত হয়েছেন। এরপর বৃহস্পতিবার এটি ভিয়েতনামে ১৪৯ কিমি বেগে প্রবেশ করে। টাইফুনটি বর্তমানে কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিয়েতনামের ডাক লাখ প্রদেশে একটি বাড়ি ধসে অন্তত একজন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেনি। মধ্য ভিয়েতনাম ইতোমধ্যেই টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ছিল, যেখানে গত সপ্তাহে প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছিল।

ভিয়েতনামের সেনাবাহিনী টাইফুনের আগেই বড় পরিসরে প্রস্তুতি নেয়। প্রায় ২ লাখ ৬০ হাজার সৈন্য ও কর্মী, ৬,৭০০ যানবাহন এবং ৬টি বিমান মোতায়েন করা হয়। নিরাপত্তার জন্য বেশ কয়েকটি বিমানবন্দর ও মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং লাখ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা স্থানীয় সময় ১৯:২৯ মিনিটে টাইফুন ভিয়েতনামের স্থলভাগে প্রবেশ করে। ডাক লাখ প্রদেশের শত শত বাসিন্দা ঘরবাড়ি ধসে পড়া ও বন্যার কারণে সাহায্যের জন্য ফোন করেন। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সাতটি প্রদেশ ও শহরের শত শত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই কয়েকটি প্রদেশে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, হোটেলের কাচ ভেঙে পড়েছে এবং গাছপালা উপড়ে গেছে।

প্রধানমন্ত্রী ফাম মিন চিঙ জরুরি সভা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেছেন, বিচ্ছিন্ন এলাকায় দ্রুত পৌঁছে সবাইকে খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে হবে।

থাইল্যান্ডও টাইফুন কালমেগির প্রভাবে সতর্ক অবস্থায় রয়েছে। স্থানীয় প্রশাসন সম্ভাব্য ভূমিধস, আকস্মিক বন্যা ও নদীর পানি উপচে পড়া নিয়ে সতর্কতা জারি করেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ-পূর্ব এশিয়া   টাইফুন কালমেগি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close