বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মার্টিনেজকে ছাড়াই আর্জেন্টিনার প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ সময় শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে আর্জেন্টিনা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। দল ঘোষণা করার সময় প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে, ফলে তিনি এবার স্কোয়াডে নেই।

দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ায় অঞ্চলটির দেশগুলো প্রীতি ম্যাচ খেলছে। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার সঙ্গে মুখোমুখি হবে। এই ম্যাচের জন্য দল ঘোষণায় মার্টিনেজ ছাড়াও কিছু অভিজ্ঞ ফুটবলার বাদ পড়েছেন।

গত উইন্ডোতে খেলা লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো এবং মার্কাস আকুনা এবার দলের বাইরে থাকছেন। নতুন ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। ভ্যালেন্টিন বার্কোকে আবার দলে নেওয়া হয়েছে।

জোয়াকিন পানিচেল্লি বর্তমানে স্ট্রাসবার্গে খেলছেন এবং চলতি মৌসুমে ৯ গোল করেছেন। ১৯ বছর বয়সি জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বেনফিকায় খেলে একটি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন।

অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আছেন অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। গোলরক্ষক হিসেবে বেনিতেজ ও রুল্লির মধ্যে কে খেলবেন তা কোচ স্ক্যালোনির সিদ্ধান্তের বিষয়।

আর্জেন্টিনার স্কোয়াড:

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, জোয়াকিন পানিচেল্লি


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   স্কোয়াড ঘোষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close