বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মীরসরাইয়ে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর ঘরে ডাকাতি
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে এক প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। 

বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোবানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ডাকাত দল ঘরের তিন সদস্যকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, রাত ৩টা থেকে ৪টার মধ্যে অন্তত ছয়জন ডাকাত ঘরে প্রবেশ করে এ লুটপাট চালায়।

নির্যাতিত গৃহবধূ মাসুদা আক্তার জানান, তার স্বামী মীর হোসেন আবুধাবি প্রবাসী। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। ঘরে ছিলেন তিনি, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে মারুফ হোসেন, সদ্য উচ্চমাধ্যমিক পাস করা মেয়ে সানজিদা আক্তার এবং পাশের গ্রামের মেয়ের শিশুকন্যা।

তিনি বলেন, “রাত তিনটার দিকে দরজায় জোরে ধাক্কা দিয়ে ছয়জন ডাকাত ঘরে ঢোকে। ঢুকেই ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে, আমাকে ও মেয়েকে হাত-মুখ বেঁধে ফেলে। পরে তারা গলার চেইন, দুল, মেয়ের স্বর্ণালংকারসহ দেড় ভরি স্বর্ণ, ৯ হাজার ৫০০ টাকা, তিনটি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি লুট করে নেয়।”

মাসুদা আরও জানান, ডাকাতরা তার ছেলে ও নাতনির গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। ভেতরে ছয়জন ডাকাত ছিল, বাইরে আরও কয়েকজন পাহারায় ছিল বলে ধারণা করা হচ্ছে। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা কোনোভাবে হাতের বাঁধন খুলে পাশের বাড়িতে আশ্রয় নেন।

প্রতিবেশী মো. সেলিম উদ্দিন বলেন, “সকালে খবর পেয়ে গিয়ে দেখি আলমারি ভাঙা, ঘরের জিনিসপত্র সব ওলট-পালট করা। পরিবারটি খুব আতঙ্কে আছে।”

ডাকাত দলের ফেলে যাওয়া একটি লোহার শাবল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   অস্ত্র   ডাকাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close