প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সুফলভুগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার( ৬ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেনারী হাসপাতালের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প- ২য় সংশোধিত প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ২০০ জন দরিদ্র নারী পুরুষদের মাঝে ২টি করে ছাগল প্রদান করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, ভ্যাটেনারী সর্জেন ডাঃ ফয়সাল রাব্বী, আটাপুর ইউনিয়ন চেয়ারম্যান আসম আরেফিন চৌধুরী আবু ও প্রাণী সম্পদ অফিসের কর্মচারীবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএস