প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:৩৮ AM

সংগৃহীত ছবি
চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ অবশেষে মুক্তির অপেক্ষায়। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভক্তদের ভালোবাসা ও নিজের চরিত্র নিয়ে কথা বলেন।
ইনবক্সে ভক্তদের পাঠানো ছবির মুক্তির খবর দেখে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমণি বলেন, “সবাই নিউজ পাঠাচ্ছে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে, এটা আমার জন্য খুবই এক্সাইটিং। আপনারা সবাই এক্সাইটেড, এটা আমার জন্য বড় আনন্দের।”
তিনি আরও জানান, ছবির প্রচারণা শুরু হয়েছে ভক্তদের হাত ধরেই, যা তার কাছে সবচেয়ে আনন্দের বিষয়।
‘ডোডোর গল্প’-এর অভিজ্ঞতা নিয়ে পরীমণি বলেন, “এই সিনেমা আমার জন্য লাইফটাইমের এক্সপেরিয়েন্স। দুই বছর আগে কাজটা শেষ করেছি, কিন্তু স্মৃতিটা আজও রয়ে গেছে।”
ছবিতে টিনএজ থেকে ৫০ বছর বয়স পর্যন্ত এক নারীর জীবনযাত্রা ফুটিয়ে তোলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমি এমন এক লুকে অভিনয় করেছি, যা আমার নিজের কাছেও চমকপ্রদ ছিল। এখন শুধু অপেক্ষা করছি বড় পর্দায় সেই লুক দেখার।”
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে কিছুটা রহস্যময় ভঙ্গিতে পরীমণি বলেন, “প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না, আমি অনেক কিছু বলে দেবো।”