| শিরোনাম: |

বলিউড অভিনেতা সালমান খান আইনি সমস্যায় জড়িয়েছেন। রাজস্থানের একটি পান মশলা বিজ্ঞাপনে ভ্রান্ত তথ্য প্রচারের অভিযোগ এনে রাজস্থানের আইনজীবী ও বিজেপি নেতা ইন্দরমোহন সিং হানি অভিনেতার বিরুদ্ধে মামলা করেছেন। আদালত ইতোমধ্যেই সালমান ও সংশ্লিষ্ট কোম্পানিকে নোটিশ জারি করেছে।
অভিযোগ অনুযায়ী, বিজ্ঞাপনে ‘কেশরযুক্ত এলাচ’ বা ‘কেশর মেশানো পান মশলা’ উল্লেখ থাকলেও বাস্তবে প্যাকেটের কেশরের পরিমাণ যথাযথ নয়। হানির দাবি, এই বিজ্ঞাপন যুবসমাজকে বিভ্রান্ত করছে এবং ক্রেতারা মনে করছেন যে পণ্যটি কেশর সমৃদ্ধ, যা স্বাস্থ্যগতভাবে বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, এই কারণে সালমান খানের জাতীয় পুরস্কারও প্রত্যাহারের দাবি উত্থাপন করা হয়েছে। অভিনেতা আগে রাজশ্রী ইলাইচি পণ্যের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন, যেখানে সরাসরি দেখা না গেলেও জনসাধারণের মধ্যে দুটি পণ্যের সংযোগ তৈরি হয়েছে।
সালমান খানের পণ্য প্রচারের বিষয়টি আদালতের আলোচনায় উঠে এসেছে। রাজস্থানের কোটার সুরক্ষা আদালত আগামী ২৭ নভেম্বর মামলার শুনানি নির্ধারণ করেছে।
এই ঘটনা বলিউড এবং জনমনে নতুন বিতর্কের সূত্রপাত করেছে, বিশেষ করে অভিনেতার জনপ্রিয়তা এবং বিজ্ঞাপনের প্রকৃত তথ্যের নিয়ে। আদালতের সিদ্ধান্ত জনমনে বড় প্রভাব ফেলতে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ