সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
পোস্তগোলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৫০ AM

রাজধানীর কদমতলী থানার পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সময় তিনি গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত শাকিব কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বহন বাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে ছিলেন এবং একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার ভাই সাবু হোসেন জানান, অফিস শেষে সন্ধ্যায় বাসায় ফেরার সময় তিনি পোস্তগোলা ব্রিজের নিচে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।


পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


তিনি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে।


কদমতলী থানা পুলিশকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  পোস্তগোলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close