মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      
হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে নোয়াখালীতে লিফলেট বিতরণ
বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:১৮ পিএম

নোয়াখালীতে হেযবুত তওহীদের কার্যক্রম বন্ধ ও তাদের প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধের দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ই  নভেম্বর) বিকালে নোয়াখালী চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী। 

সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার যুগ্ম মহাসচিব মুফতী ইউসুফ আল মাদানী বলেন, অবৈধ দেশদ্রোহী উগ্র সন্ত্রাসী সংগঠন হেযবুত তওহীদ এর সকল কার্যক্রম নোয়াখালীসহ সারাদেশে বন্ধ করতে হবে এবং তাদের পত্রিকা প্রকাশিত “দেশের পত্র” পত্রিকা বন্ধ করতে হবে।

তিনি তার বক্তব্যে হেযবুত তওহীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসনকে দ্রুত এর পদক্ষেপ নিতে হবে।

লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন- মুহাম্মাদ আবুল খায়ের, মুহাম্মাদ আবু হোরায়রা মিয়াজী, মুহাম্মদ মাহবুব আলম, হাফেজ নুরুল আলম, মুহাম্মাদ আরাফাত, মুহাম্মাদ ইয়াসিন আরাফাত, মুহাম্মাদ আবদুল কাদিরসহ স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  হেযবুত   কার্যক্রম   বন্ধ   লিফলেট বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close