বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই      ● সোনারগাঁয়ে সকালে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন, আতঙ্কে যাত্রীরা      ● সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন সেন্টকম প্রধানের বৈঠক      ● দুই বছর পর গাজায় ইসরাইলের নতুন স্থল অভিযান      ● তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি      ● আঞ্চলিক এভিয়েশন হাব হতে আইসিএওর সহযোগিতা চাইল বাংলাদেশ      ● দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা      ● রাঙ্গাবালীতে বিএনপির দুই প্রয়াত নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল      ● শিবালয়ে গ্রামীণ ব্যাংকে আগুন ধরানোর চেষ্টা      ● বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মুলাদীতে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন      ● সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন      
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তি আটক

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার (৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক ব্যক্তির কাছ থেকে ৩১৯ দশমিক ৪৮ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার, দুটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। অন্যান্য জিনিসসহ মোট মূল্য প্রায় ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

বিজিবি জানায়, আটক ব্যক্তির নাম মো. ওসমান গনি (৩০)। তিনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দীপাড়ার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এই ধরণের পাচার প্রতিরোধে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close