শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় বাসের চাপায় প্রাণ গেল পোশাক কর্মীর
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এক যাত্রীবাহী বাসের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন আনিসুর রহমান (৪১) নামে এক পোশাক কারখানার কর্মী। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে গেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান নওগাঁ জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকার বাসিন্দা এবং আশুলিয়ার জেএবি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় পরিচ্ছন্নতার কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইপাইলের দিক থেকে আসা একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় 'নবীনবরণ' নামের একটি যাত্রীবাহী বাস। এতে ভ্যানের পেছনে বসা আনিসুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যান এবং বাসটি তার ওপর দিয়ে চলে যায়। 

ঘটনার পরপরই স্থানীয় জনতা বাসটিকে ধাওয়া দিলে বাসের চালক দ্রুত গতিতে বাস চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুদুর না যেতেই বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডে উঠিয়ে দেয় এবং চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ ও বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুল ইমলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


স্বদেশ প্রতিদিন/এমএস 


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   প্রাণ   পোশাক   কর্মীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close