প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম

সংগৃহীত ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া যুক্তরাষ্ট্রে গেলেই আলোচিত অভিনেতা জায়েদ খানের সঙ্গে অংশ নেন যেকোনো অনুষ্ঠানে। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানার সম্মেলনে অংশ নিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানেই গালা নাইটে পারফর্ম করেন অভিনেত্রী। সেখানে গিয়ে জায়েদ খানকে প্রশংসায় ভাসান নুসরাত।
অভিনেত্রী বলেন, জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন তিনি। অনেক বেশি ওয়ার্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।
তিনি বলেন, এর আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মন খোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারও মন খারাপ থাকলেও তার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়।
নুসরাত ফারিয়া বলেন, “উনার প্রোগ্রামে যখন বললেন—‘চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে আমরা শুটটা করে ফেলি’, আমি সত্যিই গভীর আগ্রহ ও আনন্দ অনুভব করেছি। সঙ্গে সঙ্গে অনেক মজা করতেও পারলাম। ফান পার্টগুলো আমি আপনাদের দেখাইনি, সেগুলো পরে এডিট করা হয়েছে।”
জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রজীবন শুরু করেন। সিনেমাটি পরিচালনা করেন মহম্মদ হাননান, যেখানে জায়েদ খানের সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ