বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বর্ণের মূল্য আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে এক দফা কমলেও পরবর্তীতে বাজার চাঙ্গা হয়ে ওঠে এবং দাম পুনরায় বাড়তে থাকে। যদিও তা আগের রেকর্ড ছোঁয়ার মতো নয়, তবু দাম বাড়ার ধারা অব্যাহত রয়েছে। 

লেনদেনের মধ্যভাগে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনার ফিউচার লেনদেন হয় প্রতি আউন্স ৪,০০৭.৭০ ডলারে।

সুইসকোট ব্যাংকের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেন, “সোনার দাম এখন ৪,০০০ ডলারের কাছাকাছি ঘুরছে। আগামী কয়েক সপ্তাহ বাজারের দিকনির্দেশনা বোঝার জন্য গুরুত্বপূর্ণ সময়। তখন বোঝা যাবে, দাম আরও বাড়বে নাকি বড় ধরনের সংশোধন দেখা দেবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে মার্কিন ডলার বেশ শক্ত অবস্থানে আছে। ডিসেম্বর মাসে সুদের হার কমার সম্ভাবনা কমছে। একই সঙ্গে বন্ড ইল্ড বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজারে চাপ পড়ছে। এখন বিনিয়োগকারীরা নজর রাখছেন মার্কিন অর্থনৈতিক তথ্যের ওপর, যা ভবিষ্যতে সুদের হার নির্ধারণে ভূমিকা রাখবে।”

গত তিন মাসে ডলারের মান সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে দ্বিধায় থাকায় বিনিয়োগকারীরা এখন আরেক দফা হার কমানোর বিষয়ে অনিশ্চিত।

কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “ডলারের শক্ত অবস্থান স্বর্ণের দামের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষের দিকে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্বিবেচনা করছেন।”

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়ে দেন, নিকট ভবিষ্যতে আরও হার কমানো এখনই নিশ্চিত নয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমানোর সম্ভাবনা ৬৫ শতাংশ ধরে নিচ্ছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ছিল ৯০ শতাংশের বেশি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বর্ণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close