মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
রূপগঞ্জে মাদকসহ শীর্ষ মাদক কারবারি মোরশেদ গ্রেপ্তার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদক কাররবারি মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃত মোরশেদ মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকার জয়নাল মিয়ার ছেলে ও সাংবাদিক আলামিনের বড় ভাই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি মোরশেদ উপজেলা বানিয়াদীসহ আশে পাশের এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিল। এমনকি তার বিক্রির একটি ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। 

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিল ২০ পিস ইয়াবাসহ রূপগঞ্জের শীর্ষ মাদককারবারি মোরশেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।পরে মঙ্গলবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close