বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৩ ভেন্যুতেই হবে বিপিএল, বেশিরভাগ ম্যাচ ঢাকার বাইরে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের প্রস্তুতি শুরু হয়েছে জোরেশোরে। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব পেয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।

বিপিএল আয়োজনের দায়িত্ব ইতোমধ্যে বুঝে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি। তারা শুধু এবারের নয়, আগামী তিন মৌসুমের বিপিএল আয়োজনের দায়িত্বও পেয়েছে। এবারের আসরেও ছয়টি দল অংশ নেবে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।

তবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এবার থাকছে না। নতুন করে ফিরছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, যার সম্ভাব্য নাম হতে পারে রাজশাহী স্টার। অন্যদিকে সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশালের দলগুলো নতুন মালিকানায় মাঠে নামবে।

গুঞ্জন ছিল এবার রাজশাহীকেও নতুন ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে মাঠের সংস্কারকাজ সময়মতো শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফলে আগের মতোই তিনটি ভেন্যুতেই অনুষ্ঠিত হবে এবারের বিপিএল, জানায় বিসিবির একটি সূত্র।

ঢাকা পোস্টকে সূত্রটি আরও জানায়, এবারের বিপিএলের বেশিরভাগ ম্যাচই হবে ঢাকার বাইরে দুটি মাঠে। টুর্নামেন্টের প্রথম দিকের কিছু ম্যাচ এবং ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। উইকেটের কন্ডিশন বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবকিছু পরিকল্পনামাফিক চললে ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসর।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিপিএল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close