বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় সহকারী বনসংরক্ষক আহত, অভিযানে গ্রেপ্তার ৩
মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:২৭ AM

হরিণ শিকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব।

সোমবার (৩ নভেমম্বর) দুপুরে কচিখালী দুবলার আলোরকোল এলাকার ডিমের চরে এই হামলার ঘটনা ঘটে। শিকারীদের হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন ওই বন কর্মকর্তা। তাকে দুবলার শুঁটকি পল্লীর অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।


দুবলার চরের অস্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এসিএফ রানা দেব শরীরের অভ্যন্তরে মারাত্ম আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।


ঘটনার পর পর ঝটিকা অভিযান চালিয়ে তিন শিকারীকে গ্রেপ্তার করেছে বনবিভাগ। গ্রেপ্তার হওয়া শিকারীরা হলেন বাগেরহাট সদর থানার সুগন্ধি গ্রামের রাফি হাসান (২৬), রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের শাহিদ মল্লিক (২৮) ও ঝালবাড়ি গ্রামের আলামিন আকুঞ্জি (২৭)। এসময় বনের বিভিন্ন এলাকা থেকে শিকারীদের পেতে রাখা ১৮টি হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়েছে।


আহত বন কর্মকর্তা রানা দেব জানান, সোমবার থেকে দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। এই রাস উৎসবে তীর্থযাত্রীর ছদ্মবেশে বনে প্রবেশ করে হরিণ শিকারে লিপ্ত হয় শিকারীরা। এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কয়েকজন বনরক্ষী নিয়ে ডিমের চরে শিকারীদের ধরতে অভিযান শুরু করেন তিনি (এসিএফ)। এসময় বনরক্ষীদের দেখে শিকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে একজনকে তারা ধরে ফেলেন। পরে দলের অন্যরা সংঘবদ্ধ হয়ে বনরক্ষীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ধৃত শিকারীকে ছাড়িয়ে নিয়ে যায়। শিকারীদের হামলায় এসিএফ রানা দেব গুরুতর আহত হন।


সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এসিএফ’র ওপর হামলাকারী তিন শিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শিকার কাজে ব্যবহৃত নৌ-যান উদ্ধার এবং শিকারীদলের অন্য সদস্যদের ধরতে বনে অভিযান চলমান রয়েছে। এছাড়া রাস উৎসব ঘিরে সুন্দরবনে হরিণ শিকাররোধে কঠোর বন বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।



স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   হামলা   বনসংরক্ষক    আহত   গ্রেপ্তার ৩  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close