বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মাদারীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:১৮ AM

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে মাদারীপুর-১ আসনের মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে মনোনয়ন বঞ্চিত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

ঘটনার পরপরই লাভলু সিদ্দিকীর সমর্থকরা সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষুব্ধরা কয়েকটি যানবাহনে ভাঙচুরসহ ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। 

পুলিশের কর্মকর্তা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিবচর থানার ওসি রাকিবুল ইসলাম জানান, বিক্ষুব্ধরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।

অন্যদিকে লাভলু সিদ্দিকীর সমর্থকদের দাবি, জামান কামাল নুরুদ্দিন মোল্লার ভাই শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং আওয়ামী লীগ থেকে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, যা দলীয় মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।

বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতাকর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   বিএনপি   সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close