বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুললেন সুনীতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৪১ পিএম

বলিউড তারকা গোবিন্দর ব্যক্তিগত জীবন ঘিরে গুঞ্জন নতুন কিছু নয়। কখনও স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে দূরত্ব, আবার কখনও বিবাহবিচ্ছেদের খবর—সবই শোনা গেছে অতীতে। যদিও সম্প্রতি দম্পতি জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও একসঙ্গেই থাকবেন। তবুও এবার স্বামীকে নিয়ে সরাসরি সতর্কবার্তা দিলেন সুনীতা।


সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত জীবন ও তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুনীতা বলেন, “আমি অনেকবার শুনেছি তার (গোবিন্দর) প্রেমের গুঞ্জন। তবে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি কিছুই বিশ্বাস করব না বা মন্তব্য করব না।”


তিনি আরও বলেন, “আমি এক মারাঠি অভিনেত্রীর নামও শুনেছি। কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ঘামানোর বয়স আমার নেই। বরং গোবিন্দর উচিত নিজের ছেলে-মেয়ের ক্যারিয়ার নিয়ে ভাবা।”


সুনীতা জানান, তিনি সব সময় সত্যি কথাই বলেন এবং কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে গোবিন্দকে তার সঙ্গে আলোচনা করতে বলেছেন। “আমি মিথ্যা বলি না। আমি চাই, সে যেন নিজের ভুল বুঝে সময় থাকতেই সঠিক পথে ফিরে আসে,” বলেন তিনি।


তিনি আরও যোগ করেন, “যা বলব, সাহসের সঙ্গে বলব—কিছুই লুকাব না। এমনকি প্রয়োজনে গোবিন্দর ভক্তদেরও জিজ্ঞাসা করব, সে আসলেই এমন কিছু করেছে কি না।”


এদিকে, বলিউডে গুঞ্জন চলছে, গোবিন্দ এক জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। যদিও এ বিষয়ে গোবিন্দ এখনো কোনো মন্তব্য করেননি।


সুনীতার সতর্কবার্তার পর বলিউড মহলে আবারও আলোচনায় এসেছে এই তারকা দম্পতির সম্পর্ক।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:   গোবিন্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close