শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি বিএনপির ১২ হেভিওয়েট নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৫০ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ১০:৫৬ PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন অন্তত ১২ জন হেভিওয়েট নেতা।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



ঘোষিত তালিকা পর্যালোচনায় দেখা গেছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ও এস এম ফজলুল হক, এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম এবার মনোনয়ন পাননি।



এছাড়া ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং সহ-তথ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর নামও বাদ গেছে।



এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরকেও এবার দেখা যায়নি প্রার্থী তালিকায়।



চুয়াডাঙ্গা-১ আসনের দু’বারের সাবেক সংসদ সদস্য ও দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও এবার বাদ পড়েছেন। তার পরিবর্তে ওই আসনে প্রার্থী হয়েছেন মো. শরীফুজ্জামান। একইভাবে মনোনয়ন পাননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুর রশীদ ইয়াসিনও।



একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আলোচনায় থাকলেও তার নামও চূড়ান্ত তালিকায় নেই। ঢাকা-১০ আসন থেকে একসময় প্রার্থী হওয়া নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে।



এছাড়া মাগুরার একটি আসন থেকে মনোনয়নের প্রত্যাশায় ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, কিন্তু তার নামও চূড়ান্ত তালিকায় আসেনি।



দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল—এক পরিবার থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কারণেই অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যদের নামও বাদ পড়েছে এবারের প্রাথমিক তালিকা থেকে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close