বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টাঙ্গাইলে বাবার ছুরিকাঘাতে শিশু নিহত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:২৫ পিএম আপডেট: ০৩.১১.২০২৫ ১০:৩৩ PM

টাঙ্গাইলের ঘাটাইলে  ঘুমন্ত শিশু কন্যা তোহা (৩)কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রবিবার গভীর রাতে উপজেলার কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোমবার (৩ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মুক্তার আলীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। পরিবার থেকে তাকে চিকিৎসার জন্য নানা জায়গায় নিয়ে গেলেও উন্নতি হয়নি। রোববার রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘরের মধ্যে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে বুকে ও পেটে সজোরে আঘাত করেন। মুহূর্তেই রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ। 

পরে মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক বাবা মুক্তার আলী পালিয়ে আত্মগোপনে চলে যায়।

এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় নিহতের মা সোমবার সকালে বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close