বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামলার ১৭ দিন পর যুবকের মৃত্যু, বিচারের দাবিতে আনোয়ারায় মানববন্ধন
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১:০৫ AM

চট্টগ্রামের আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ১৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শওকত আলী (৩৫) নামে এক যুবক। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও নিহতের পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারি হাট কাঁচাবাজার এলাকায় নিহতের পরিবারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “দিনদুপুরে নিরীহ এক মানুষকে পিটিয়ে হত্যার পরও আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি এটা মেনে নেওয়া যায় না।” বক্তারা প্রশাসনের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

এর আগে গত ১৭ অক্টোবর পূর্ব শত্রুতার জেরে তৈলারদ্বীপ এলাকায় শওকত আলীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে শওকত গুরুতর আহত হন এবং তার স্ত্রী মিনু আক্তারের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরে শওকতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী মিনু আক্তার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হামলা   যুবক   মৃত্যু   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close