বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েট সংলগ্ন এলাকায় বিএনপি অফিসে সন্ত্রাসী হামলা, নিহত মাদরাসা শিক্ষক
কুয়েট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন পকেট গেইট এলাকায় বিএনপি কার্যালয়ে সন্ত্রাসী হামলায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। 

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মাদরাসা শিক্ষকের নাম এমদাদুল হক (৪২)। তিনি কুয়েট সংলগ্ন যোগিপোল ইউনিয়ন পরিষদের সদস্য মামুনের শ্যালক এবং পেশায় স্থানীয় এক মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে কুয়েটের পকেট গেইট এলাকার বিএনপি অফিসে হামলা চালায়। এসময় তারা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই এমদাদুল হক নিহত হন এবং বিস্ফোরণে অন্তত চারজন গুরুতর আহত হন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, “সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে এসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। এতে এমদাদুল হক নামে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয়, তবে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্রের মাধ্যমে তাদের শনাক্তের চেষ্টা চলছে।”

হামলার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। কুয়েট শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা (ডিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুয়েট   বিএনপি   হামলা   নিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close