বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
বগুড়ায় ভোজ্য ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি, ৪ দোকানে লাখ টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম
বগুড়ায় ভোজ্য ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি, ৪ দোকানে লাখ টাকা জরিমানা

বগুড়ায় ভোজ্য ডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি, ৪ দোকানে লাখ টাকা জরিমানা

সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ভোজ্য ডালগুলোর মাঝে অন্যতম পণ্য মুগডালে ক্ষতিকারক রং এর উপস্থিতি পাওয়ায় বগুড়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রবিবার (২ নভেম্বর)  বিকেলে শহরের ডালপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

জানা যায়, রবিবার বিকেলে ডালপট্টি এলাকার একাধিক দোকানে মুগডালে ক্ষতিকারক রং আছে কিনা তা পরীক্ষা করা হয়। অভিযানে চারটি দোকানের মুগডালে ক্ষতিকারক রঙের উপস্থিতি পাওয়া যায়। যদিও দোকানেরা বলছেন, তারা প্রত্যেকেই এই ডালগুলো রাজশাহীর বানেশ্বর থেকে ক্রয় করেছেন। যদি এগুলোর ভিতরে রং মিশ্রণ করা থাকে তা আমদানিকারক প্রতিষ্ঠানগুলোই ভালো বলতে পারবে। তারা পাইকারিতে ক্রয় করে সেই ভাবেই আবার বিক্রি করে থাকেন।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, রবিবার আকষ্মিক অভিযানে সকল ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেয়ার পাশাপাশি দুইটি দোকানে ৩০ হাজার করে এবং আরো দুটি দোকানে ২০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রবিবার সন্ধ্যার মধ্যেই যাদের কাছে রং মিশ্রিত ডাল রয়েছে সেই সকল বস্তা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষের উপস্থিতিতেই ব্যবসায়ী নেতৃবৃন্দ ডালের বস্তাগুলো একত্রিত করে সংশ্লিষ্ট আমদানিকারক কে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

এ প্রসঙ্গে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, মুগডালে যে রঙের উপস্থিতি তারা অভিযানে পেয়েছেন তা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেসব অসাধু ব্যবসায়ীরা ভোজ্য পণ্যে ভেজাল কিংবা ক্ষতিকারক এমন রং ব্যবহারের প্রচেষ্টাও করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। 

অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছাসহ জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close