বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:১৬ PM
বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত

বগুড়ায় আ.হক কলেজে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ অনুষ্ঠিত

জাতীয় রক্তদান দিবস ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল চেক-আপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কলেজ প্রাঙ্গনে ছাত্রদলের এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

মোমেনা অনলাইন রক্তদান সংগঠনের সহযোগিতায় দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। 

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তারা ছাত্রদলের উদ্যোগে বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। 

তিনি আরো বলেন, এদেশের কোটি কোটি শিক্ষার্থীদের কাছে ভালোবাসা ও আবেগের নাম তারেক রহমান। এক্ষেত্রে বগুড়ায় তাদের অভিভাবকের প্রতি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকলের প্রত্যাশাও কিছুটা বেশি। যেহেতু সরকারি আজিজুল হক কলেজ উত্তরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোর একটি। এই প্রতিষ্ঠানে অনেক দরিদ্র পরিবারের সন্তানেরাও লেখাপড়া করছে যাদের অনেকের পক্ষে টাকা খরচ করে স্বাস্থ্য পরীক্ষা কিংবা ন্যূনতম রক্তের গ্রুপ নির্ণয়ের জন্যেও ব্যয় করা সম্ভব নয়। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে তারা রবিবার দিনব্যাপী এই ক্যাম্পেইনের ব্যবস্থা করেছেন। দিনভর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। 

সুন্দর একটি আয়োজন এর জন্য তিনি ছাত্রদলের আজিজুল হক কলেজ শাখা নেতৃবৃন্দসহ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এমন ইতিবাচক কাজের ধারা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন সন্ধান।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল-আমিন। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close