সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      
আ. লীগ নেতার বোনের বাড়িতে মিলল ৩ বালতি ককটেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় আওয়ামী সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন জামাইয়ের বসতবাড়ি থেকে তিন বালতি ভর্তি তাজা ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। 

আজ রবিবার (২ নভেম্বর) বিকালে মোল্লাকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারীর ছোট বোন সেলিনা আক্তারের (৫০) স্বামী দেলোয়ার বেপারীর বাড়ি থেকে যৌথ বাহিনীর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই ককটেল উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে মো. হাসান বেপারী (৩৬)। তিনি মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারির ভাগ্নে জামাই।

স্থানীয়রা জানায়,  আনোয়ার হোসেন আওয়ামী লীগ নেতার বোন জামাইয়ের সে ঘরটিতে ভাড়া থাকতেন। সেখানে দোচালা টিনের ঘরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তিন বালতিতে ৪০টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এছাড়াও আনুমানিক ১০০টি ককটেল তৈরির কাজে ব্যবহৃত টিনের খালি কৌটা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মোল্লাকান্দি কেন্দ্রীক সহিংসতায় ব্যাবহারের উদ্দেশ্য এসব ককটেল তৈরি ও মজুদ করা হয়েছিলো। পরে যৌথ বাহিনীর অভিযানে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩ বালতি অবিস্ফোরিত ককটেল পুলিশ হেফাজতে রয়েছে।

এ ছাড়া বেশ কিছু জর্দা তৈরির কৌটা পাওয়া গেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close