বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাংবাদিকদের সাথে ফেনী নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম

ফেনীর নবাগত জেলা প্রশাসক মনিরা হক জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। রোববার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকেরা নবাগত জেলা প্রশাসককে তাঁর পুরনো এই কর্মস্থলে নতুন করে আগমনে স্বাগত জানান। এ সাংবাদিকেরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে শহরের যানজট, জলাবদ্ধতা, পুরো জেলায় মাদকের অবাধ ছড়াছড়ি, কিশোর অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া মুছাপুর রেগুলেটর ভেঙ্গে যাওয়ার পর থেকে সোনাগাজী ও দাগনভূঁঞার বিভিন্ন এলাকা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

অপরদিকে রেমিটেন্সের দিক দিয়ে দেশের শীর্ষ জেলার একটি ফেনী। অর্থনৈতিক ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ জেলা হিসেবে এখানে শিল্প-কলকারখানা গড়ে তোলা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে স্থানীয় ও দেশি-বিদেশি উদ্যোক্তা আকৃষ্টে প্রশাসনকে জোরালো ভূমিকা নিতে বলা হয়।
নবাগত জেলা প্রশাসক মনিরা হক তাঁর বক্তব্যে পুরনো কর্মস্থল হিসেবে এখানকার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তিনি ভালোই ওয়াকিফহাল আছেন বলে জানান। আইনশৃঙ্খলাসহ ফেনীর সার্বিক উন্নয়ন এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে তিনি সকলের সহযোগিতা করেন।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা ও ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  ফেনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close