বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ইন্দুরকানীতে সরকারি পুলের বীম বিক্রি, আটক ২
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সরকারি পুলের বীম বিক্রির সময় দু’জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি (জেপি) আহ্বায়ক মোঃ শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি বীম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু।

ভ্যানচালক মো. সাজু বলেন, “আমাদের গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল আনতে আসি।”

অপরদিকে ভাঙ্গারী ব্যবসায়ী আতিয়ার শেখ বলেন, “পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে ফোন করে জানায়, সরকারি পুলের বীম বিক্রির জন্য রয়েছে। পরে ৩৬ টাকা কেজি দরে আমি বীমগুলো ক্রয় করি। আগেও সোহেল কয়েকবার এ ধরনের মালামাল আমাকে বিক্রি করেছে। এজন্য আমি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠাই।”

স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন বলেন, “ভ্যানচালক বাজারে এলে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে সে জানায় মালামাল চেয়ারম্যানের বাড়ি থেকে এনেছে। তখন আমরা ভ্যানসহ আটক করি এবং ক্রেতা আতিয়ারকে খবর দিই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।”

অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, “বীম বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই, বিষয়টি তাকে জানানো হয়েছে।”

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর জানান, “সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেছে। আটককৃত আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।”

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ইন্দুরকানী   আটক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close