বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আগের চেয়ে শক্তিশালী’ পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসরায়েলি-মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ‘আগের চেয়ে আরো শক্তিশালী করে’ ফের তৈরি করার ঘোষণা দিয়েছে ইরান ।

আজ রবিবার (২ নভেম্বর) এ ঘোষণা দেয় ইরান।
 
যদিও হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিহ্ন হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল তবে বাস্তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা এখনো অজানা।

পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনের সময় ইরানের প্রেসিডেন্ট মাসউদ জানান, তেহরান ‘(ধ্বংস হওয়া সাইটগুলো) আগের চেয়ে আরো শক্তিশালী করে তৈরি করবে।

তার অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ভবনগুলো ধ্বংস করে... আমরা পিছিয়ে যাব না।

ইরানি বিজ্ঞানীদের কাছে এখনো প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান রয়েছে বলেও জানান তিনি।

যদিও পেজেশকিয়ান এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। হামলার আগে ফেব্রুয়ারিতেও একই ধরনের মন্তব্য করেছিলেন তিনি। তিনি জানান, তার স্থাপনাগুলো আক্রান্ত হলে তেহরান সেগুলো পুনরায় তৈরি করবে।

উল্লেখ্য, জুন মাসে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক নজিরবিহীন বোমা হামলা শুরু কর। যার স্থায়িত্ব ছিল ১২ দিন।

এসময় আবাসিক এলাকাগুলোও লক্ষ্যবস্তু করে এবং বহু শীর্ষ বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। ইরানও ইসরায়েলি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিশোধ নিয়েছিল।

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছিলেন, ইরানের ক্ষয়ক্ষতি ছিল ‘গুরুতর ও মারাত্মক।’

যখন ইরানের ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী ওমান শনিবার দুই দেশকে আলোচনা পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছে ঠিক তখনই পেজেশকিয়ানের রবিবারের এই মন্তব্য এলো।

বাহরাইনে আইআইএসএস মানামা ডায়ালগ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি বলেন, আমরা ইরান (ও) যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় ফিরে যেতে চাই।

ইরানের সরকারদলীয় মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি রবিবার বলেছেন, তেহরান কূটনীতি পুনরায় শুরু করার বিষয়ে ‘বার্তা পেয়েছে’, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমান এই বছর ইরান-মার্কিন আলোচনার পাঁচটি রাউন্ডের আয়োজন করেছিল। ষষ্ঠ রাউন্ডের মাত্র তিন দিন আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা শুরু করে।

এর পর থেকেই তেহরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তি মেনে না চলার অভিযোগে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর করার পরে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর মুখোমুখি হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close