বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বন বিভাগের পতাকা লাগিয়ে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:০২ PM

বন বিভাগের পতাকা লাগিয়ে সুন্দরবনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টার সময় সাত জন শিকারীকে আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দলের পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মনোজ পাল, মজিবুর রহমান, আলী হোসেন, মুসাক আলী মোল্লা, মোজাম্মেল শেখ, খান তামিম ও মল্লিক অহিদ। তাদের একজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায় আর বাকি ছয় জন রামপাল উপজেলায়। 

আরও পড়ুন

সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানের ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টাকালে সাত জনকে আটক করা হয়। তারা মানুষের চোখ ফাঁকি দিতে তাদের ট্রলারে বন বিভাগের পতাকা লাগিয়ে রাখে। এরা সবাই দুবলার চরে রাস উৎসবে যোগ দিতে চেয়েছিলেন। 

তিনি বলেন, আটক ব্যক্তিদের নিকট থেকে ১০০ হরিণ শিকারের হাঁটা ফাঁদ, দুটি ট্রলার, একটি বন বিভাগের পতাকা, সুইজাল ২০ মিটার, করাত একটি, কন্টেইনার ২০টি, হরিণের মাংস রান্না করতে আনা চারটি ডেসকি, ককসেট দুটি, তেরপাল তিনটি ও দুটি ড্রাম জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে রোববার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  বন বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close