বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দিনে শিক্ষক, রাতে মাদক সম্রাট!
রাজশাহীর আনিসুজ্জামান মিলুর গল্প
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৮:০৫ PM

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কুমারপাড়া এলাকার এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকতার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম আনিসুজ্জামান মিলু (৬০)। তিনি বর্তমানে তানোর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, আনিসুজ্জামান মিলু একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর দাবি, তিনি প্রভাবশালী পরিবারের সদস্য—তার বড় ভাই দেশের একজন উচ্চ আদালতের বিচারক, ফলে দীর্ঘদিন কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।

প্রায় এক বছর আগে রাজশাহী রেলওয়ে স্টেশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে আনিসুজ্জামান মিলু গ্রেপ্তার হন। মামলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের অভিযোগ আনা হয়। প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও বোয়ালিয়া থানার এলাকার মধ্যেই প্রকাশ্যে অবস্থান করছেন এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসন বিষয়টি দেখেও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ স্বীকার করেন, সহকারী অধ্যাপক আনিসুজ্জামান নিয়মিত কলেজে আসেন না, তবে বেতন পান নিয়মিত। তার চাকরি শেষ হতে দুই মাস বাকি, এরপর তিনি অবসরে যাবেন। তবে মাদক ব্যবসার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যদি আদালত থেকে ওয়ারেন্ট জারি থাকে, তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। তার অবস্থানও নজরদারিতে রাখা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   শিক্ষক   মাদক   আনিসুজ্জামান মিলু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close