সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
পাঁচবিবিতে বৃষ্টিতে আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৫৭ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৬:২৭ PM

জয়পুরহাটের পাঁচবিবিতে গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে কৃষকের পাকা আমন ধান ও আগাম জাতের রোপন করা আলুর ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।

গত শুক্রবার-শনিবার অসময়ে বৃষ্টির সাথে হালকা বাতাস হলে জমিতে পানি বেধে থাকে ও ধানগুলো জমিতে নুয়ে পড়ে। অনেক কৃষক গত বছরের আলুর ক্ষতি পুষিয়ে নিতে ভাল দামের আশায় আগাম জাতের আলু রোপন করেন। কিন্তুু এই বৃষ্টিতে কৃষকের সে আশা গুড়েবালি। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে। 

রোববার (২ নভেম্বর) উপজেলার ধরঞ্জী, রতনপুর, আটাপাড়া, নওদা, আয়মারসুলপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ গুলো মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে। আবার অনেক জমির আগাম রোপন করা আলু পানিতে ভাসছে। এছাড়াও পিয়াজ, মুলা, পালং শাক, লাল শাকসহ আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে। 

উপজেলার ধরঞ্জী গ্রামের কৃষক জহুরুল ইসলাস বলেন, আমার তিন বিঘা জমির ধান পেকেছে। তিন চার দিনের মধ্যে ধানগুলো কাটা শুরু করতাম। পানিতে আমার অনেক ক্ষতি হয়ে গেল।

রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   বৃষ্টি   ফসলের   ক্ষতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close