বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৪:০১ PM

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হার্মোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, মৃত্যুর প্রধান কারণ বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে।


শনিবার (১ নভেম্বর) শহরের কেন্দ্রস্থলে দুর্ঘটনাটি ঘটেছে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় দেশটি শোকাহত।


সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।


রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, ফরেনসিক রিপোর্ট অনুযায়ী অধিকাংশ মানুষ ধোঁয়া শ্বাস নেয়ার কারণে প্রাণ হারিয়েছেন।


মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।


সোনোরা রেডক্রস জানিয়েছে, উদ্ধারকাজে তাদের ৪০ জন কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম ধারণা করছে, বৈদ্যুতিক ত্রুটিজনিত হতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছেন, জনপ্রিয় ডিসকাউন্ট চেইন ‘ওয়াল্ডো’স’-এর ওই দোকান কোনো হামলার লক্ষ্যবস্তু ছিল না। হার্মোসিলোর ফায়ার সার্ভিস প্রধান জানান, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটেছে কিনা, তাও তদন্তাধীন।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  মেক্সিকো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close