বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এভারেস্টে তুষারঝড়ে শতাধিক পর্যটক আটকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:২৭ পিএম

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছে। শনিবার (১ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।


বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলের কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, গত তিন দিন ধরে ওই অঞ্চলে টানা বৃষ্টি ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ, প্রবল বাতাস ও দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে লুকলা বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। এতে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।


সোলুখুম্বুর সহকারী প্রধান জেলা কর্মকর্তা সুরেন্দ্র থাপা জানান, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে আসা পর্যটকরা লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, “এ সময় পর্যটনের মৌসুম হওয়ায় প্রতিদিনই অনেক ফ্লাইট চলাচল করে। কিন্তু এখন সব স্থগিত থাকায় লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে পূর্ণ হয়ে গেছে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।”


তারা এয়ারলাইন্সের লুকলা স্টেশনের ইনচার্জ অমৃত মাগার জানান, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নিকট ভবিষ্যতে ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুদিন কোশি অঞ্চলসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  এভারেস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close