প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ঢাকা থেকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন। এবং নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থিতার পরিকল্পনা করছে এনসিপি।
আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে তিনি এ কথা বলেন।
ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “৩০০ আসনে ধরে এগোচ্ছি; ঢাকা থেকেই আমি দাঁড়াব। কে কোন আসনে দাঁড়াবে, আমরা প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি।”
আ’ লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো।”
জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের।”
এছাড়া ভারতের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, “সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে, ততদিন বাংলাদেশ-ভারত সম্পর্ক শীতলই থাকবে।”