বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
রিটার্নিং কর্মকর্তারাও প্রয়োজনে ভোট স্থগিত করতে পারবেন: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৩:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারাও প্রয়োজন হলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন, জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার ‘রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন।
 
এরপর মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।

কর্মশালার সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  রিটার্নিং কর্মকর্তা   ভোট   স্থগিত   ইসি আনোয়ারুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close