ড. আলী রীয়াজের পদত্যাগের দাবি তুলল নিউইয়র্ক বিএনপি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১:২৪ AM

ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নিউইয়র্ক স্টেট শাখা অন্তর্বর্তী সরকারের ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগ দাবি করেছে। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে স্থানীয় সময় ৩১ অক্টোবর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ লিখিত বক্তব্যের মাধ্যমে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলী রীয়াজ অতীতে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি স্টেট ডিপার্টমেন্টে বিভিন্ন প্যানেলে আলোচনায় দলটির পক্ষ সমর্থন করেছেন। আরও বলা হয়, একাধিক প্যানেলে তার অবস্থান ছিল পক্ষপাতদুষ্ট। আলী রীয়াজ ঐকমত্যের নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। এসময় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিনসহ অন্যান্য নেতা ও কর্মীরা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ