বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
রাষ্ট্র ধীরে ধীরে শ্লাটশেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে: ডাকসুর সাহিত্য সম্পাদক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১:১৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেছেন, ‘যখন নারীদের উপরে একের পর এক বিভিন্ন শ্লাটশেমিং করা হয়, কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তখন আমরা রাষ্ট্রকে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। রাষ্ট্র ধীরে ধীরে শ্লাটশেমারদের আশ্রয়দাতা হয়ে উঠছে।

শনিবার (১লা নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকারের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি করেন তিনি। 

তিনি বলেন, নারীদের নিয়ে অব্যাহত শ্লাটশেমিং ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীরা যে দলেরই হোক না কেন, তারা যাতে পার না পায়। আমরা দেখি কখনো যদি  শ্লাটশেমারদেরকে ধরা হয় একটা গোষ্ঠি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। 

এ সময় তিনি শ্লাটশেমিংকারী মুজতবা খন্দকারকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা জনগণের সমর্থন নিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা নিয়ে ক্ষমতায় বসেছেন তারপরেও বিচারহীনতার সংস্কৃতি এখনো বিরাজমান এটা আপনাদের জন্য লজ্জার।" আপনারা অবিলম্বে এসব নিপীড়কদের আইনের আওতায় নিয়ে আসুন।

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের জিএস রাফিদ হাসান সাফওয়ান বলেন, আমাদের সম্মানিত শিক্ষিকা মোনামী ম্যামকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং শ্লাটশেমিং করার পরেও বিএনপি, ছাত্রদল কিংবা অন্য কারোর কোন ধরনের প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি না। নারী জাতির প্রতি এহেন অবমাননার পরেও যেন সবাই নিশ্চুপ বসে আছে। আমি সবাইকে ও ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   রাষ্ট্র   শ্লাটশেমার   আশ্রয়দাতা   ডাকসু   সাহিত্য সম্পাদক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close