বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  এক জমকালো আয়োজনে ঘোষনা করা হয়েছে  সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ১বছর মেয়াদি  নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের  মাঝে  ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের  মিলনমেলা। কমিটির দায়িত্বশীল পদ নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরে চলে নিজ নিজ সমর্থিত  প্রার্থীদের নিয়ে  যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ  আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ  দিগন্ত)কে সভাপতি  ও তোফাজ্জল মিয়া(স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে  সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি ঘোষনা  করা হয়। 

কমিটির  অন্য সদস্যরা হচ্ছেন- সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী  বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক  আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক  ওয়ালী রহমান(দৈনিক  মুক্তি সমাচার), কার্যকরী সদস্য  খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) , তন্ময় আহম্মেদ(দৈনিক বায়ান্ন) সোবেল মিয়া (এস টি বাংলা টিভি) ইমরান নাজির ভুঁইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার।

নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, " অতীতে দেখা গেছে  কিছু কিছু সাংবাদিক  ব্যাক্তিগত  লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে  সাংবাদিকতার মতো মহান পেশাকে  কলুষিত  করেছে,আমরা এর প্রতিকুল পদযাত্রী। শতভাগ  স্বচ্ছতা  ও বিশুদ্ধতা  নিয়ে এগুবে আমাদের সংগঠন।" 

সাধারণ সম্পাদক তোফাজ্জল  মিয়া  বলেন," ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের  সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর  সহযোগী চাই"।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   সাংবাদিক ফোরাম   কমিটি গঠন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close