বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটে বাসদ কার্যালয়ে অভিযান, ২২ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম

সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কার্যালয় থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে নগরীর আম্বরখানাস্থ বাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, পূর্বঘোষিত ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় তাদের আটক করা হয়।

তবে বাসদ নেতারা দাবি করেছেন, তারা পুলিশের নির্দেশনা মেনে কর্মসূচি স্থগিত করেছিলেন। এ সময় কার্যালয়ে দলের মাসিক পাঠচক্র চলছিল, সেখান থেকেই পুলিশ নেতাকর্মীদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম ফোন ধরেননি।

বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর বলেন, “আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল, তবে পুলিশের নিষেধাজ্ঞার কারণে তা পালন করা হয়নি। পরে অফিসে পাঠচক্র চলাকালে কোনো কারণ ছাড়াই পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সিলেট   বাসদ   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close