বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম

বগুড়া শহরের সেউজগাড়ীতে হাবিবুর রহমান খোকন হত্যাকাণ্ডের ঘটনায় ৪দিন পর মামলা দায়ের হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মোট ২৫ জনকে। এদের মধ্যে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত রাখা হয়েছে ৮জনকে।

শুক্রবার (৩১অক্টোবর) রাতে নিহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। নিহত মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি পেশায় রেন্ট-এ-কার ব্যবসায়ী ছিলেন এবং বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।

শনিবার মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মুন্না, ছামিউল, রকি, সিয়াম, সাগর, ধলা, মেহেদী, কাকন, মহিন, শাহিন, শাওন ও রাফিদ। এদের বাড়ি শহরের সেউজগাড়ী, রেলওয়ে কলোনি ও কৈচর এলাকায়।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে খোকন ও তার বন্ধু বাঁধন মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীদের একটি দল তাদের ঘিরে ফেলে। মুহূর্তের মধ্যে রামদা ও হাসুয়া দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কোপানো হয়। মাথা, হাত, পা, শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে খোকন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খোকন ও বাঁধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, খোকন হত্যাকাণ্ডে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:  বগুড়া   খোকনহত্যায়   মামলা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close