বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দুই মাস পর গতি বাড়লো পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেনে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ৫:২৩ PM

টানা দুই মাস পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) এক্সচেঞ্জটিতে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর শেষ সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা, পরের সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।

এছাড়া পরের সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৫-৯ অক্টোবর) মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসেবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের চেয়ে কম ছিল। পরে সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা হয়েছে। পরের সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। তবে সদ্য সমাপ্ত (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।

এদিকে সাপ্তাহিক বাজার দর চিত্রে দেখা যায়, সদ্য শেষ সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির, দর কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে গত সপ্তাহে ডিএসইর সবগুলো সূচক কমেছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকে পতন হওয়ার পরও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে যা হয়েছিল ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহে ব্যবধানে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন বেড়েছে ২৯ কোটি ৬৩ লাখ টাকা বা ৬ দশমিক ৯৩ শতাংশ।

তবে সপ্তাহে ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৭৯৬ কোটি টাকা বা দশমিক ৮২ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে শূন্য দশমিক ৮৮ শতাংশ এবং শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৬ পয়েন্টে ও ৮ হাজার ৮১৩ পয়েন্টে।

এছাড়াও সিএসআই সূচকটি শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৮৯৯ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসই-৩০ সূচকটি শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ১২ হাজার ৬৫১ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ২৪ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৬৭ কোটি ৬০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ৩০ কোটি ৬৪ লাখ টাকা।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:   গতি   বাড়লো   পুঁজিবাজারে   লেনদেনে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close