বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘তিয়ানগং’ মহাকাশ স্টেশনে যাত্রা শুরু করেছে চীনের সর্বকনিষ্ঠ নভোচারী ও ৪টি ইঁদুর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গতকাল শুক্রবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে চীনের শেনঝো-২১ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। এতে চীনের নভোচারী দলের সর্বকনিষ্ঠ সদস্যসহ পুরো ক্রু অংশ নিয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

শেনঝো-২১ মিশন স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৫৪৪) জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

২০২২ সালে নির্মাণ শেষ হওয়ার পর থেকে এটি চীনা মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর সপ্তম মিশন। শেনঝো-২১ মিশনে তিনজন নভোচারী ছয় মাসের জন্য মহাকাশে অবস্থান করবেন। এই মিশনে অভিজ্ঞ নভোচারীদের ধীরে ধীরে তরুণ সদস্যরা প্রতিস্থাপন করবেন। প্রথমবারের মতো মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন ৩৯ বছর বয়সী ঝাং হংঝাং এবং ৩২ বছর বয়সী উ ফেই, যিনি চীনের ইতিহাসে সর্বকনিষ্ঠ নভোচারী। দুজনই ২০২০ সালে এই প্রোগ্রামে নির্বাচিত হন।

মহাকাশ স্টেশনে প্রথম ছোট প্রাণী

শেনঝো-২১ দলের নভোচারীরা শেনঝো-২০ ক্রুর দায়িত্ব গ্রহণ করেছেন। তারা ছয় মাসেরও বেশি সময় মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’ বা ‘হ্যাভেনলি প্যালেস’-এ বসবাস ও কাজ করবেন। শেনঝো-২০ দলের নভোচারীরা কয়েক দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসবেন।

শেনঝো-২১ ক্রুর সঙ্গে ছিল চারটি কালো ইঁদুর, যা চীনা মহাকাশে পাঠানো প্রথম ছোট স্তন্যপায়ী প্রাণী। এর মধ্যে দুটি পুরুষ এবং দুটি নারী। তাদের দিয়ে মহাকাশে পরীক্ষামূলক গবেষণা চালানো হবে।

শেনঝো কর্মসূচিতে এখন বছরে দুইবার উৎক্ষেপণ নিয়মিতভাবে সম্পন্ন করা হচ্ছে। গত এক বছরে এই কর্মসূচি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে।

এতে রয়েছে ১৯৯০-এর দশকে জন্ম নেওয়া চীনা নভোচারীদের প্রথম মহাকাশযাত্রা, বিশ্ব রেকর্ড স্থাপনকারী স্পেসওয়াক এবং আগামী বছর পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনা।

চীনের এই দ্রুত অগ্রগতি ও সাফল্য ওয়াশিংটনে উদ্বেগ তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্র আবারও চাঁদে নভোচারী পাঠানোর জন্য তৎপর। এছাড়া, উভয় দেশই নতুন মহাকাশ সহযোগিতা কাঠামো গঠনের প্রতিযোগিতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চন্দ্র অনুসন্ধান কর্মসূচির মোকাবিলায় চীন ও রাশিয়া যৌথভাবে ‘ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন’ প্রকল্পে কাজ করছে।

সূত্র: রয়টার্স

স্বদেশ প্রতিদিন/এমএএম 



আরও সংবাদ   বিষয়:  তিয়ানগং   মহাকাশ স্টেশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close