বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নয় মাসের নাতিকে নিয়ে বিপাকে বৃদ্ধা ভানু বেগম
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম আপডেট: ০১.১১.২০২৫ ১২:১৫ PM

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় ভানু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নয় মাসের নাতি আরিয়ান হাসানকে নিয়ে হতাশায় রয়েছেন। তিনি উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মৃত মো: শাজাহান সরদারের স্ত্রী।

তিন বছর পূর্বে গাজীপুরের হোতাপাড়া ভবানীপুরের মোঃ জাকির শেখের ছেলে মোঃ জায়েদুল শেখ এর সাথে ভানু বেগমের কন্যা আমেনা আক্তারের বিবাহ হয়। বিবাহের পরে তাঁদের দাম্পত্য জীবন বেশ সুখেই কাটছিল। বছর দুই গড়াতেই তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্রসন্তানের। নাম রাখেন আরিয়ান হাসান। যার বর্তমান বয়স ৯ মাস। 

কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় পড়তে হয় আমেনা আক্তারকে। গোপনে আরেকটি নারীকে বিবাহ করে জায়েদুল শেখ। কৌশলে সন্তানসহ স্ত্রী আমেনা আক্তারকে কাকড়াবুনিয়ায় ভানু বেগমের কাছে রেখে যায়। পেটের দায়ে আমেনা আক্তার পাড়ি জমায় রাজধানী ঢাকায়। অপারেটরের সহযোগী হিসেবে কাজ নেয় পোশাক কারখানায়। আরিয়ানকে রেখে যায় নানির কাছে। 

ভানু বেগম জানান, তিনি নয় মাসের শিশুটিকে নিয়ে চরম বিপাকে আছেন। তাঁর কন্যা আমেনা আক্তার কাজ করে যে বেতন পান নিজে চলতে পারেন না। আরিয়ান বর্তমানে খুব অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকাও তাঁর কাছে নেই। এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে যেতে অনেক কষ্ট হয়। 

কেঁদে কেঁদে আক্ষেপ করে ভানু বেগম জানান, স্বামী নেই, বিভিন্ন জাগায় হাত পেতে খাই, সরকারি ঘরে থাকি। খয়রাত করে খাইলেও আমি কোনো সরকারি বিধবা ভাতা, বয়স্কো ভাতা বা কোনো চালের ভাতা পাই না।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ভানু বেগমকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে যেন, তিনি একটি আবেদন করেন‌।


স্বদেশ প্রতিদিন/এমএস

আরও সংবাদ   বিষয়:   নাতিকে   বিপাকে   বৃদ্ধা   ভান   বেগম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close