বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সচিবালয়ে ডিসি-এসপি বণ্টনের অভিযোগ তুললেন হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আমাদের কাছে খবর আছে যে সচিবালয়ে ডিসি ও এসপিদের ভাগাভাগি চলছে। যদি বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনকে পাঁতানো করে এবং রুটি ভাগাভাগির মতো ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে এগোতে চায়, আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করব।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলা কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা বিগত দিনে নির্বাচনে দেখেছি ডিসি, এসপি, ওসি, এসআই অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়দের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা লক্ষ্য করছি এখন আবারও তাদেরকে (প্রশাসনকে) অ্যাম্পেয়ার বা রেফারির ভূমিকা থেকে খেলোয়াড়ের ভূমিকায় মাঠে নামানোর চক্রান্ত চলছে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। যে বাংলাদেশে পুলিশ এবং জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতিমুক্ত করতে সন্ত্রাসমুক্ত করতে কাজ করবে।

কিন্ত আমরা ৫ আগস্টের পর দেখেছি ভিন্ন রূপ। আমরা পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব দিয়েছি। অথচ পুলিশ সংস্কার কমিশন এখনো আলোর মুখ দেখে নাই। আমরা দেখেছি এপথ পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘‘এ সংস্কারের বিপক্ষে যারা ‘না’ এর অবস্থান নিয়েছেন। আগামীতে তারা তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ‘না’র অবস্থান নেবেন। আপনার মতামতের বিরুদ্ধে অবস্থান নেবেন। ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবেন। সময় এসেছে, তাদের চিহ্নিত করে রাখুন।
আজকে যারা আপনাদের মতামতের বিরুদ্ধে অবস্থান নেবেন। আগামীতে তারা ভোট ও ভাতের অধিকার কেড়ে নেবেন। চাকরির অধিকার কেড়ে নেবেন। এমনকি জীবনের অধিকারও কেড়ে নেবেন। সুতরাং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’’

জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যভূষিত হচ্ছিল। তখন এনসিপি স্বাক্ষর করেনি। কিন্তু বিএনপি-জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করার পর আবার বিপক্ষে অবস্থান নিয়েছেন। বিয়েই যদি না করব তাহলে কাবিনে স্বাক্ষর কেন করলাম! সংসার যদি না-ই করব তাহলে কবুল কেন বললাম! কাবিনে যখন স্বাক্ষর করেছেন, তখন সংসার করতে হবেই। এ দেশের জনগণ যদি এনসিপিকে না চায় তাহলে আগামী নির্বাচনে এনসিপি বিজয়ী হবে না। আমরা জনগণের সে রায় মেনে নেব। আমরা এমন একটি নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণই চূড়ান্ত রায় দেবে।’ তিনি এনসিপির পতাকাতলে এসে আগামীর বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সেদিন বিকেলে পৌরশহরের বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদ ফজলে রাব্বী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল করিম টিটু।

সভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ এবং লাকসাম উপজেলা যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   সচিবালয়   ডিসি-এসপি   হাসনাত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close