মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
২০২৬ সাল থেকে শরণার্থী প্রবেশে কঠোর নীতি বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী অর্থবছর (২০২৬) থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সংখ্যা ব্যাপকভাবে কমানো হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

নতুন নীতিমালা অনুযায়ী, যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শরণার্থীকে দেশে প্রবেশের অনুমতি দেবে। এর অধিকাংশই হবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ অভিবাসী।

তুলনামূলকভাবে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এই সংখ্যা বছরে ১ লাখ ২৫ হাজার ছিল। সরকার এখনো এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে ফেডারেল রেজিস্টারে বলা হয়েছে, “মানবিক কারণ বা জাতীয় স্বার্থে যাদের প্রয়োজন মনে হবে, শুধু তাদেরই গ্রহণ করা হবে।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে শ্বেতাঙ্গ আফ্রিকানদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে দেশটিকে দেওয়া মার্কিন অর্থনৈতিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

এই নীতি ট্রাম্পের আগের কার্যকালেও দেখা গিয়েছিল। ২০২০ সালে তিনি ২০২১ অর্থবছরের জন্য শরণার্থী সীমা ১৫ হাজারে, আর ২০১৯ সালে ১৮ হাজারে নির্ধারণ করেছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close