বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      
মীরসরাইয়ে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৫৯ পিএম
মীরসরাইয়ে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

মীরসরাইয়ে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড, নিচিন্তা গ্রামের আব্দুল মজিদ মেস্ত্রীর বাড়িতে শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে।

ঘরের বাসিন্দারা জানান, ডাকাতরা স্বর্ণের সাড়ে তিন ভরি গয়না ও ৫২ হাজার টাকা সহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। 

ঘরের বাসিন্দা নুর উদ্দীন বলেন, “রাত তিনটার সময় আমার ভাবির ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা ভাবির গলায় ছুরি ধরে জিম্মি করে তাকে, তার ঘর থেকে সব মালামাল নিয়ে আমার ঘরে আসে এবং আমার হাত-পা বেঁধে সাড়ে তিন ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা লুট করে চলে যায়।”

প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু বলেন, “ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ায় ডাকাত দল সহজে চলে গেছে। আমাদের গ্রামের কেউ ডাক শুনেনি। মসজিদের মুয়াজ্জিন আযান দিতে উঠলে কান্নার আওয়াজ শুনে সবাই এসে দেখে যে ঘরে ডাকাতি হয়েছে। আমি গ্রামের সবাইকে সচেতন থাকার এবং প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোর দাবি জানাতে অনুরোধ করছি।”

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “সকাল ৬টা পর্যন্ত ডিউটি করেছি। রাত-দিন কাজ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। ডাকাতরা চুরি করতে এসে বাড়ির লোকজন টের পাওয়ায় জিম্মি করে প্রবেশ করেছে। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযান এখনও চলমান রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম   



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close