বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীতে প্রতিদিনই সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠনের নানা কর্মসূচি পালিত হয়।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, চলুন জেনে নেয়া যাক।

বিএনপি

গণতন্ত্র মঞ্চের শীর্ষ সংগঠন জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
সন্ধ্যা ৬টায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় ‘আবু সাঈদ-মীর মুগ্ধা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’ শুরু হবে। এতেও প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব।
 
বিকেল ৩টায় কেরানিগঞ্জ জিনজিরা ঈদগাহ মাঠে ঢাকা জেলা দক্ষিণ কেরানিগঞ্জ থানা যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
 
বেলা ১১ টা জাতীয় প্রেসক্লাব সামনে প্রতিবাদ সভা রয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
 
বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যুবদলের শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
 
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এহসানুল হক মিলন।
 
বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স

বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে, ঢাকা। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সদস্যদের পরিবারকে সম্প্রতি নারায়ণগঞ্জ কোর্ট চত্বরে সংগঠিত মব হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ গণঅভ্যুত্থান ফোর্স।
 
সিপিবি

বিকেল সাড়ে ৩টায় মিরপুর ১০ নম্বরের গোল চত্বরে সিপিবি ঢাকা মহানগর উত্তরের জনসভা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন সিপিবির সভাপতি কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। বক্তা থাকবেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। 


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close