বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৫ বছর আগে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণ, অতঃপর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:৪৯ AM

জামালপুরে ৭ বছর আগে তালাক দেওয়া স্ত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে আবু বকর সিদ্দিক(৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অপহরণের ৯ঘন্টা পর ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে বন্যা খাতুন (২৬) নামে ওই নারীকে অপহরণ করে তার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগীরা। বন্যা খাতুন নান্দিনা এলাকার চাঁন মিয়ার মেয়ে। বন্যার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক (৩৫) সদর উপজেলার তুলশীচর এলাকার দৌহাতলা এলাকার আ্ইয়ুব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বন্যা খাতুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজারে যায়। এসময় মানহা তালুকদার ডায়গোনষ্টিক সেন্টারের সামনে পৌঁছালে তাকে সামনে আবু বক্কর সিদ্দিক ও তার সহযোগীরা একটি মাইক্রোবাস নিয়ে পথরোধ করে  জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে।

এ ঘটনায় অপহৃত বন্যা খাতুনের বাবা চান মিয়া (৫৫) বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৯ ঘন্টা পর অপহৃত ওই নারীকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে জীবিত উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুস সাকিব জানান, সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

উল্লেখ্য, ২০১৮ সালে বন্যা খাতুনের সাথে আবু বক্করের বিয়ে হয়। তাদের সংসারে আফরান (৫) নামে একটি ছেলেও আছে। কিন্ত বিয়ের তিন বছর পর মিল না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।


স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:   স্ত্রীকে অপহরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close