সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
ক্যাস মিসের মাশুলে বিদায় অস্ট্রেলিয়ার, ফাইনালে ভারত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:১১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের সংগ্রহ তখন ২০৬, জেমিমা রদ্রিগেজের ব্যক্তিগত সংগ্রহ ৮২। ঠিক সেই সময় অ্যালানা কিংয়ের ডেলিভারিতে আকাশে তুলে দেওয়া বল নাগালে পেয়েও ক্যাস ধরতে ব্যর্থ হন উইকেটরক্ষক অ্যালিসা হিলি। এই দুই ক্যাচ মিসের মাশুলে আসর থেকেই ছিটকে যেতে হলো গ্রুপপর্বে অপরাজিত থাকা অস্ট্রেলিয়াকে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনালে জেমিমার অপরাজিত সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ভারত। ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। 


নারী ক্রিকেটে এটি সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড। ব্যাট করতে নেমে শুরুতে চাপে ছিল ভারত। দলীয় ১৩ রানে শেফালি বার্মার পর ৫৯ রানে বিদায় নেন স্মৃতি মান্ধানা। শেফালি ১০ আর স্মৃতি ২৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। সেখান থেকে বড় জুটি গড়েন জেমিমা ও হারমানপ্রীত কৌর। দুজনেই গড়ে দেন জয়ের ভিত্তি। ৩৬তম ওভারে হারমানপ্রীত আউট হওয়ার আগে জেমিমার সঙ্গে তার জুটি ছিল ১৮৭ রানের। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৯ রান করে সান্দারল্যান্ডের শিকার হন ভারত অধিনায়ক।
 

অবশ্য তাদের জুটি যখন ১৬৭ রানে, তখনই জেমিমাকে সাজঘরে পাঠানোর সুযোগ ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অজি উইকেটরক্ষক অ্যালিসা হিলি হাতের নাগালে পেয়েও সুযোগ মিস করেন। ৮২ রানে জীবন পাওয়া এ ব্যাটার সুযোগ কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন। এ ব্যাটার ব্যক্তিগত ১০৬ রানে আরও একবার জীবন পান। 


এবার স্ট্রেইটে তার ক্যাস মিস করেন ম্যাকগ্রা। তখনো দলের জয়ের জন্য ৪১ বলে দরকার ছিল ৫৫ রান। হাতে ছিল ৬ উইকেট। কিন্তু সে সময় তাকে ফেরানো গেলে ম্যাচের ভাগ্যও বদলানো সম্ভব ছিল। কিন্তু দুই ক্যাচ মিসে নিজেদের কপাল নিজেরা পুড়েছে অজিরা।


জেমিমা শেষ পর্যন্ত ১৩৪ বলে ১২৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। দলকে জেতানোর পথে দীপ্তি শর্মা ১৭ বলে ২৪, রিচা ঘোষ ১৬ বলে ২৬ আর আমানজোত কৌর ৮ বলে ১৫ রানের ইনিংস খেলে তাকে সহযোগিতা করেন। অজিদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন কিম গার্থ ও সান্দারল্যান্ড।


এদিকে নারীদের ওয়ানডে ক্রিকেটে আজ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের দেওয়া ৩৩১ রান তাড়া করে রেকর্ডটি গড়েছিল অজিরা। 
 

উল্লেখ্য, এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩৩৮ রানের বড় পুঁজি পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে ফোয়েবে লিচফিল্ডের ৯৩ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৯ রানের ইনিংস কিংবা অ্যালিসা পেরির ৮৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৭, আর ৪৫ বলে সমান ৪ ছক্কা ও চারের মারে অ্যাশলি গার্ডনারের ৬৩ রানের ইনিংসটি কাজে আসলো না। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন শ্রী চরণী ও দীপ্তি।



স্বদেশ প্রতিদিন/ এমএস 




আরও সংবাদ   বিষয়:   বিদায়   অস্ট্রেলিয়ার   ফাইনাল   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close